ডিআইইউতে ৫টি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
Printed Edition
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক মিলনায়তনে গত ২৫ জানুয়ারি সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইইই, মাইক্রোবায়োলজি এবং ইংরেজি বিভাগের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারীর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো: রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ শাহ আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।