ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর মানববন্ধন

ভারতসহ সারাবিশ্বে মুসলিম গণহত্যা বন্ধের দাবি

Printed Edition

জাতীয় প্রেস ক্লাবের সামনে ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর উদ্যোগে গতকাল ‘বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ভারতসহ সারাবিশ্বে মুসলিম গণহত্যা বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, ভারত শুরু থেকেই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধাচারণ করে আসছে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদের কাছ থেকে এটা আশা করি না। তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণের আশা করি। মুখ্যমন্ত্রী সুভেন্দু বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছে এটা সুভেন্দুর একার কথা নয়, এটা ভারতের কেন্দ্রীয় সরকারেরই বক্তব্য বলে আমরা মনে করি। একটি স্বাধীন দেশের প্রতি এ রকম বক্তব্য গণতন্ত্র এবং মানবাধিকার পরিপন্থী। তাই আমরা মনে করি এই বক্তব্যের কারণে শুভেন্দুর বিচার হওয়া উচিত। বাংলাদেশের মানুষ বরাবরই হিন্দু-মুসলিম সহাবস্থান করে আসছে। বাংলাদেশ কখনো বিভেদ সৃষ্টি করে নাই। আমাদের দেশে হিন্দু ভাইয়েরা তাদের নিজস্ব ধর্মীয় চিন্তাচেতনা ধারণ করছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভারতে আমাদের মুসলমান ভাইয়েরা তাদের ধর্মীয় আচার-আচরণ পালন করবে এতে ভারত সরকারের কেন মাথাব্যথা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি না। তাই আমরা আশা করি ভারত তার এই চিন্তাচেতনা থেকে উগ্র হিন্দুত্ববাদী আচরণ থেকে বের হয়ে আসবে।

সংগঠনের সভাপতি ডা: ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী মো: আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, ইসলামিক সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান, ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্ট চেয়ারম্যান শাহ সুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী, ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান, বাংলাদেশ মুজাহির কমিটির চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শাওন, নাগরিক পরিষদের আহ্বায়ক মো: শামসুদ্দিন, জাতীয় উন্নয়ন সোসাইটির সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মঈনুদ্দিন, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমিনী এহসান, ইসলামিক আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ কারি মাওলানা শরীফ আহম্মদ হাজারী, জুলাই যোদ্ধা তারেক রহমান শাওন, বাংলাদেশ মুসলিম লীগের প্রচার সম্পাদক মামুনুর রশিদ, রাষ্ট্রচিন্তক ও জুলাই যোদ্ধা মোবিনুল ইসলাম, জুলাইয়ের নির্যাতনের শিকার নূরে আলম সৈকত, বিশিষ্ট সমাজসেবক গিয়াস তালুকদার, রাষ্ট্রচিন্তক এস এম মাসুদ মুন্সী, মাহফুজ ভূঁইয়া, শাহ আলম আজিজ, শাওন হাওলাদার, জহির উদ্দিন মাহমুদ, মো: আরমান চৌধুরীসহ প্রমুখ। বিজ্ঞপ্তি।