দুরন্তকে হারিয়ে ফাইনালে দুর্বার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

অদম্য বাংলাদেশ টি-২০ কাপে গতকাল টপ অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৫ রান করে দুরন্ত একাদশ। টপ অর্ডারের ৪ ব্যাটার এক অঙ্কের ঘরে আউট হলে মিডল অর্ডারে আরিফুল ইসলাম ৩২ বলে সর্বোচ্চ ৪১ ও মেহরব হাসান ২৩ বলে ৩৬ রান করেন। খালেদ আহমেদ ২৩ রান খরচায় নেন ৪ উইকেট।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠে দুর্বার একাদশের ব্যাটাররা। মাহমুদুল হাসান জয়ের ৫৮, হাবিবুর রহমানের ৩৯, সোহানের ২৮* ও আফিফ হোসেনের ১১* রানে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ৭ উইকেটের জয় পায় দুর্বার। তিনটি উইকেটই নেন আব্দুল গাফফার সাকলাইন।