সিলেটে র‌্যাবের অভিযানে পাইপগান ও পেট্রলবোমা উদ্ধার

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট পাইপগান ও পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যাব-৯। সোমবার রাত ১০টার দিকে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার লালারগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করে।

গতকাল মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশের এলাকায় অস্ত্র ও বোমা থাকার সম্ভাবনার খবর পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় মহাসড়ক-সংলগ্ন একটি যাত্রী ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে একটি পাইপগান ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। তবে উদ্ধারকালে ঘটনাস্থলে কোনো সন্দেহভাজন ব্যক্তি পাওয়া যায়নি।