কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের ঈদ পুনর্মিলনী
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার সভাপতি ডা: জহির উদ্দীন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস ফোরাম কুমিল্লা জেলার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: জুয়েল রানা। কুমিল্লার ইতিবৃত্ত সংসদের শিল্পীরা অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করেন। অনুষ্ঠানে রথ্যাফেল ড্র বিজয়ী ২০ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।