মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নœলিখিত ব্যক্তিদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপষ্টো নিয়োগ করেছেন।

মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা: জাহেদুর রহমান, ড. মাহদি আমিন, রেহান আসিফ আসাদ।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ২৫ জনকে বাংলাদেশ সরকারের মন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।