নড়াইলের ২টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
ফরহাদ খান নড়াইল
নড়াইলের দু’টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদ্বয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত বুধবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. আবদুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। নড়াইল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হলেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং নড়াইল-২ আসনে মনোনীত প্রার্থী জেলা আমির আতাউর রহমান বাচ্চু।
তাদের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময় এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জমিরুল হক টুটুল, সদর উপজেলা আমির হাফেজ আবদুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, নড়াইল পৌর আমির জাকির হোসেন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আবদুস সোবহানসহ অনেকে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। এ ছাড়া প্রচারণা শুরু ২২ জানুয়ারি, প্রচার কার্যক্রম শেষ ১০ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।