নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ
Printed Edition
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জনের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। গত শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবির এ ঘোষণা দেন।
বাতিল হওয়া মনোনয়নটি স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের। মনোনয়নপত্রে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রেজাউল করিম চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের গোলাম মসীহ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস, গণ অধিকার পরিষদের ওয়াহিদুর রহমান মিল্কী, বাংলাদেশ খেলাফত মজলিসের মো: শাহজাহান, জনতার দলের আবদুল করিম মুন্সী এবং আমার বাংলাদেশের প্রার্থী আরিফুল ইসলাম।