জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগেই অফিসে চলে আসেন প্রধানমন্ত্রী

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করবে সরকার

Printed Edition
Back Photo----1
বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে একুশে পদক প্রাপ্তদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অতিথিরা : পিআইডি

নিজস্ব প্রতিবেদক

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল ল্য হলো দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা।

এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যভাবে লাভবান হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। কৃষকরা ১০ হাজার টাকার ঋণ নেয়ার পর এর ওপর যত টাকায় সুদ হোক আসল ও পুরো সুদ মওকুফ করা হবে বলেও জানান তিনি।

ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা যেভাবে উপকৃত হবেন সেই তথ্য তুলে ধরে নাসিমুল গনি বলেন, এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। মাথার ওপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সম হবেন।

এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান ভালো হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ফলে তারা ব্যাংক থেকে আবার স্বল্পসুদে কৃষিঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চসুদের হাত থেকে রা করবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরো উৎসাহিত হবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে। ঋণ মওকুফের প্রায় তাৎণিক প্রভাব হিসেবে গ্রাম থেকে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে।

জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সবার আগেই অফিস চলে আসেন :

জনদুর্ভোগের কথা বিবেচনা করে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো কাজই করছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেছেন, তিনি রাস্তায় প্রটোকল নিচ্ছেন না, একটু আগেই অফিস চলে আসছেন।

প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী বা সচিবদের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি প্রথম দিনেই (প্রথম অনানুষ্ঠানিক বৈঠক) দিয়ে দিয়েছেন। তার পরবর্তীকালে যেগুলো নির্দেশনা ছিল সেগুলো আমরা পাস আউট করে দিয়েছি সবাইকে।

অনানুষ্ঠানিক প্রথম বৈঠকে কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি না- প্রশ্নে তিনি বলেন, প্রথম বৈঠকে উনি সচিবদের যা বলার তা সরাসরি বলে দিয়েছেন। যে অনুসিদ্ধান্ত আসে সেগুলো পাস আউট করে দিয়েছি যে, কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে না আসেন তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া আছে সেটি নিখুঁতভাবে অনুসরণ করা হবে।

এমন নির্দেশনা আগেও দেয়া হয়েছিল, আবারো কেন দেয়া হলো এবং কঠোর হওয়ার কারণ কী- প্রশ্নে তিনি বলেন, এটি হলো চাক্ষুষ বিহাভিয়ার দেখা গেছে মানুষের, বিহাভিয়ার দেখে যেহেতু অ্যাকশন হয়নি, প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নিয়মিত অফিস করেন, সবার আগে চলে আসেন।

এটি প্রধানমন্ত্রীর নির্দেশ না আপনাদের- এ বিষয়ে তিনি বলেন, প্রথম মন্ত্রিসভায় উনি নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন। সময় সচেতনতা বেড়েছে, জানতে চাইলে তিনি বলেন, আপনারা ভালো বলতে পারবেন।

প্রধানমন্ত্রী কি এখন থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করবেন- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওনার অফিস এখানেও আছে। উনি ইচ্ছা করলে এখানে করতে পারেন। সাধারণত ওনারা, অন্য অফিসে করেন। কিন্তু উনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অনেকগুলো কাজই, যেমন- রাস্তায় প্রটোকল নিচ্ছেন না। উনি একটু আগে চলে আসেন যাতে বাধা সৃষ্টি না হয়, স্বাভাবিকভাবে যাতে আসতে পারেন। এর ফলাফল হয়েছে অন্যদের যে প্রেসার তৈরি হওয়া উচিত সেটি তৈরি হয়ে গেছে।