ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন
Printed Edition
বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সাথে চুক্তিবদ্ধ হলেন জাতীয় দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে কাজ করবেন।
এ বিষয়ে রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসির সাথে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো: তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো: ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো: শাহজালাল হোসেন লিমন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তাসকিন আহমেদ বলেন, দেশের ক্রিকেটের সাথে ওয়ালটন ওতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেটিয় জীবনের একদম শুরু থেকেই ওয়ালটনকে কাছে পেয়েছি। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। যখন বিদেশের মাটিতে অ্যাওয়ে সিরিজে পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ব্র্যান্ডকে দেখি তখন একজন বাংলাদেশী হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। আমার সেই গর্বের প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকে সত্যিই অনেক সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিজ্ঞপ্তি।