ঢাবি ভিসির সাথে আলোকচিত্র শিল্পী ড. শহিদুল আলমের সাক্ষাৎ
Printed Edition
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী এবং ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালার প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম আজ ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় পাঠশালার অধ্যক্ষ অধ্যাপক খ ম হারুন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যম, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন ও সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন। এ বিষয়ে বিশে^র বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ঢাবির যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, ঢাবি এবং দক্ষিণ এশিয়ার খ্যাতিমান ফটোগ্রাফি শিক্ষা প্রতিষ্ঠান পাঠশালার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের বিষয়েও তারা আলোচনা করেন।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষার উন্নয়নে পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠশালার শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।