টটেনহ্যাম ছেড়ে অ্যাটলেটিকোতে রোমেরো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। প্রথমে ইতালিয়ান সিরি ‘আ’ কাব ইন্টার মিলানের সাথে আলোচনা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জটিলতার কারণে চুক্তি চূড়ান্ত করতে ব্যর্থ হয়। এই সুযোগে টটেনহ্যাম হটস্পার থেকে প্রায় ৪০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড) প্যাকেজে তাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি পৌঁছে গেছে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ।
বিবিসির তথ্যানুযায়ী, ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে পেতে স্প্যানিশ কাবটি খরচ করবে ৪০ মিলিয়ন ইউরো। রোমেরোকে দীর্ঘদিন ধরেই পছন্দ অ্যাথলেটিকো কোচ সিমিওনের। পাঁচ মৌসুম টটেনহ্যামে কাটানোর পর এবার নতুন ঠিকানায় পাড়ি জমাতে যাচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই তারকা।
টটেনহ্যামের হয়ে ১৫৬ ম্যাচে মাঠে নেমে ১৩ গোল করেছেন রোমেরো। গত মৌসুমে দলের অধিনায়কও ছিলেন তিনি।