মেসির দায়বদ্ধতা দেখে মুগ্ধ ক্যাসেমিরো

Printed Edition

ক্রীড়া ডেস্ক

গত সপ্তাহে বাবা হোর্হে মেসিকে হারান লিওনেল মেসি। বাবার শেষ বিদায়ে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়ার পর গত পরশু ইন্টার মিয়ামির হয়ে লিগস কাপের ম্যাচে লিওনের বিপে খেলার জন্য আবার দলের সাথে যোগ দেন তিনি। কঠিন এই সময়ে মেসির এমন পেশাদারিত্ব ও দলের প্রতি প্রতিশ্রুতিতে বিস্মিত ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। যদিও এই ফেরাটা সুখকর হলো না আটবারের ব্যালন ডি’অর জয়ী এই আর্জেন্টাইন অধিনায়কের। লিওনের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরেছে ইন্টার মিয়ামি।

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর মাঠে ফেরার মতো মানসিক অবস্থায় ছিলেন না মেসি। তবু দলের প্রতি দায়বদ্ধতা থেকে মিয়ামির হয়ে মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত করেন বিশ্বকাপজয়ী তারকা। বাবাকে হারানোর শোকের মধ্যেও মেসির এমন সিদ্ধান্ত সতীর্থদের হৃদয় ছুঁয়ে গেছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো তাই মেসিকে ‘উদাহরণ’ হিসেবে উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন।

ক্যাসেমিরো বলেন, ‘অবশ্যই, সে একটি উদাহরণ। কারণ দিনের শেষে সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি কাবের প্রতিও তার যে দায়বদ্ধতা, তা অসাধারণ। আমি জীবনে এর আগে কখনো এমন কিছু দেখিনি।’

মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি যোগ করেন, ‘আমরা শুধু তাকে ধন্যবাদ বলতে পারি (মেসিকে)। এখানে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি, সে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের এবং কাবের প্রতি তার যে দায়বদ্ধতা, সেটি প্রশংসা ও সমর্থন করার মতো।’

শুধু মেসি নয়, তার পরিবারের প্রতিও ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন ক্যাসেমিরো বলেন, ‘আমি তার পরিবারকে অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমার মনে হয়, তাকে নিজের সময় অনুযায়ী এই কঠিন সময় পার করতে হবে। কিন্তু আমরা শুধু বলতে পারি, আমাদের হৃদয়ের গভীর থেকে তাকে ধন্যবাদÑ আমাদের সাথে থাকার জন্য।’