প্রযুক্তি আমাকে বাঁচিয়েছে : স্মিথ

Printed Edition
Sports-----3
উইকেট নেয়া তাসকিনের সাথে আনন্দ ভাগাভাগি করছেন অপর ক্রিকেটার : ক্রিকইনফো

ক্রীড়া প্রতিবেদক

ডারউইনে বাংলাদেশের বিপে প্রথম টেস্টের প্রথম দিনটা স্টিভ স্মিথের জন্য ছিল বেঁচে যাওয়ার গল্পে ভরা। শুরুতেই তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে বেঁচেছিলেন। পরে ইবাদত হোসেনের বলে উইকেটের পেছনে ক্যাচের আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ার পরও রিভিউ নিয়ে রা পান তিনি। শেষ পর্যন্ত ৭১ রান করে টেনে নেন অস্ট্রেলিয়ার ইনিংস।

ইবাদতের করা ইনিংসের ২১তম ওভারে আউট হতে পারতেন স্মিথ। আম্পায়ার কুমার ধর্মসেনা অবশ্য তাতে সাড়া দেননি। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাথে সাথে রিভিউ নেন। স্মিথও তখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু রিপ্লেতে রিয়েল-টাইম স্নিকোতে কোনো স্পাইক দেখা যায়নি। ফলে সিদ্ধান্ত বদলানোর মতো প্রমাণ না থাকায় বেঁচে যান স্মিথ।

ম্যাচ শেষে এ নিয়ে স্মিথকে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন, বলটিতে তার ব্যাটের কিনারা লেগেছিল বলেই মনে হয়েছিল। স্মিথ বলেন, ‘আমি ভাগ্যবান? কখনো কখনো ভাগ্য আপনার পে থাকতেই পারে। সাধারণত প্রযুক্তি বেশ ভালো। হয়তো আমি বলটিতে এজ করিনি। আমি জানি না। তবে আমি নিশ্চিতভাবেই কিছু একটা অনুভব করেছিলাম। যদি আমাকে আউট দেয়া হতো, আমি মাঠ ছেড়ে চলে যেতাম। তবে আজ প্রযুক্তি আমাকে বাঁচিয়েছে, বলা যায়।’

গত অ্যাশেজেও রিয়েল-টাইম স্নিকো নিয়ে বিতর্ক হয়েছিল। তবে সেসব ঘটনায় মূলত ছবিতে দেখা সঙ্কেত ও অডিও স্পাইকের মধ্যে অসামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছিল। স্মিথের েেত্র এবার দেখা গেছে একেবারেই সমতল রেখা। এর আগেও মাত্র ২ রানে জীবন পেয়েছিলেন স্মিথ। তানজিদ হাসানের হাতে তৃতীয় স্লিপে নিচু ক্যাচটি ধরা পড়েনি। এরপর অবশ্য ধীরে ধীরে নিজেকে সামলে নেন তিনি। ফক্স ক্রিকেটকে স্মিথ মজা করে বলেছেন, ‘সত্যি বলতে, প্রথম ৩০ বল পর্যন্ত আমি ব্যাট কিভাবে ধরতে হয়, সেটাই ভুলে গিয়েছিলাম।’

শেষ পর্যন্ত ৭১ রান করে হাসান মাহমুদের শিকার হন স্মিথ। নাথান লায়নকে সাথে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৯৮ রানে। বাংলাদেশের বিপে এখন পর্যন্ত স্মিথের কোনো টেস্ট সেঞ্চুরি নেই।

ম্যাচ নিয়ে স্মিথের ভাষ্য, ‘তারা সুন্দর বোলিং করেছে, আমাদের টপ অর্ডার আরো একটু ভালো করতে পারত। অতি আত্মবিশ্বাস কি না জানি না, তবে সবারই রয়েসয়ে খেলা উচিত ছিল। আর ক্রিকেট তো এমনই। মানতে হবে সব কিছু। দেখবেন হয়তো টেলএন্ডারের কেউ ভালো করে বসেছে। আমরা আগেও সাবধানী ছিলাম, আরো সাবধানী হতে হবে।’