সাহায্যের আবেদন
ক্যান্সার আক্রান্ত শিশু জুবায়ের বাঁচতে চায়
Printed Edition
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি গ্রামের দরিদ্র অটোচালক জাহিদুল ইসলামের পাঁচ বছরের শিশু সন্তান জুবায়ের ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। টাকার অভাবে বন্ধ হয়ে গেছে তার কেমোথেরাপিসহ জরুরি চিকিৎসা।
গত তিন বছর ধরে রাজাপুর, বরিশাল ও ঢাকায় চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ করতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
জুবায়েরের বাবা জাহিদুল ইসলাম বলেন, ‘আমি একজন অটোচালক। যতটুকু আয় ছিল, সবই ছেলের চিকিৎসায় শেষ হয়েছে। এখন আর কোনো উপায় নেই। পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে কেমোথেরাপি ও পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে আর্থিক সহায়তা প্রয়োজন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা : নগদ (পার্সোনাল) : ০১৩২৯৩৩৭৯৫৩, বিকাশ (পার্সোনাল): ০১৭৩৪৭০০৩৫৮।