সবুজবাগে বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তার কর্মস্থল গাজীপুর মহানগরে। নিহত নিলুফার কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামে মেয়ে। তিনি পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন।

গতকাল রোববার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

সবুজবাগ থানার এসআই মোছা: ফাতেমা বলেন, গত শনিবার রাতে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, নিলুফার-আনোয়ার দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের নাম আরাফাত (১০)। সে মাদরাসায় পড়াশোনা করে। ছেলেমেয়ের পড়াশোনা, আর্থিক সঙ্কটসহ নানান বিষয়ে দুশ্চিন্তায় নিলুফার আত্মহত্যা করতে পারেন বলে তার পরিবারের দাবি করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।