গোলকিপার ওচোয়ার অবসর

আজতেকায় শুরু আজতেকায় শেষ

Printed Edition
Sports----2
মোক্সিকোর হয়ে ১৪৪ ম্যাচ খেলা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার অবসর ঘোষণার পর তাকে নিয়ে সর্তীর্থদের উদযাপন : ইন্টারনেট

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের ষষ্ঠ আসরে অংশ নেয়া অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার জন্য মুহূর্তটি ছিল বিশেষ। ২০০৪ সালে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামেই কাব আমেরিকার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার। দুই দশকের বেশি সময় পর একই মাঠে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো খেললেন তিনি। দেশের হয়ে ১৪৪ ম্যাচ খেলা ওচোয়া আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার প্রথম ম্যাচ ছিল আজতেকায়, শেষ ম্যাচও আজতেকায়। আমার ক্যারিয়ারের জন্য এর চেয়ে সুন্দর সমাপ্তি আর হতে পারে না। সবাইকে ধন্যবাদ।’

গত বুধবার রাতে শুধু একটি ম্যাচ শেষ হয়নি, ইতি ঘটেছে মেক্সিকান ফুটবলের এক গৌরবময় অধ্যায়েরও! বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলো কেড়েছেন ওচোয়া।

৪০ বছর বয়সী এই গোলরককে ম্যাচের শেষ ১২ মিনিটের জন্য মাঠে নামান কোচ হাভিয়ের আগিরে। মাঠে নামার সঙ্গে সঙ্গেই আজতেকা স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হয় ওচোয়ার নাম। গ্যালারিভর্তি দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে বরণ করে নেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে। যে গোলপোস্ট তাকে দিয়েছে কিংবদন্তির সম্মান, সেই গোলপোস্টে চুমু খেয়ে ইতি টানলেন রঙিন ক্যারিয়ারের।

ম্যাচে মেক্সিকোর জয় নিশ্চিত করেন মাতেও চাভেস, হুলিয়ান কিনিওনেস ও আলভারো ফিদালগো। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে চেকদের বিদায় নিশ্চিত করে স্বাগতিকরা। যদিও ম্যাচজুড়ে মেক্সিকো খুব বেশি আক্রমণাত্মক ছিল না, তবু সুযোগ কাজে লাগিয়ে প্রাপ্য জয়ই তুলে নেয় তারা। তরুণ গোলদাতা চাভেস ম্যাচ শেষে বলেন, ওচোয়া আমাদের সবার জন্য অনুকরণীয়। তিনি সবার আগে অনুশীলনে আসেন, সবার শেষে মাঠ ছাড়েন। তার মতো পেশাদার ফুটবলার খুব কমই দেখা যায়। এমন বিদায় তিনি প্রাপ্য ছিলেন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে মেক্সিকো। একটিও গোল হজম করেনি। স্বাগতিকদের এমন নিখুঁত পারফরম্যান্সে সমর্থকদের স্বপ্ন আরো বড় হচ্ছে। অনেকেই এখন ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে কথা বলতে শুরু করেছেন। তবে বুধবার রাতের সবচেয়ে স্মরণীয় দৃশ্য ছিল শেষ বাঁশির পরের মুহূর্ত। সতীর্থদের সাথে উদযাপন শেষে আজতেকার গোলপোস্টে চুমু খান ওচোয়া! দেশের জার্সিতে ১১৪ ম্যাচ খেলে বিদায় নিলেন তিনি।