জমি লিখে না দেয়ায় বাবাকে মারধর

Printed Edition

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধর, অবরুদ্ধ করে রাখা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আজাহারুল ইসলাম (৬৩) উলিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তার দুই ছেলে আল ইমরান (৩৮) ও আবু হুরায়রা (৩৫) তাকে মারধর করে। এতে আজাহারুল ইসলাম গুরুতর আহত হন।