নিরাপত্তা মূল্যায়নে ত্রুটি
অন্য প্রতিষ্ঠানে মেটার এআই মডেলের অনুপ্রবেশ
Printed Edition
বিবিসি
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অন্য একটি প্রতিষ্ঠানের সাইবার সিস্টেমে অননুমোদিতভাবে প্রবেশ করেছে। মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি স্বাধীন যাচাইকরণ সংস্থার মাধ্যমে পরিচালিত মূল্যায়ন চলাকালে বিন্যাসগত ত্রুটির (মিসকনফিগারেশন) কারণে এআই মডেলটি ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে পড়ে এবং এ ঘটনা ঘটে।
সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই মডেল কেন্দ্রিক নিরাপত্তা লঙ্ঘনের পর মেটার এ ঘোষণার ফলে বৈশ্বিক সাইবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশয় নতুন মাত্রা পেয়েছে। মেটার মুখপাত্র বিবিসিকে নিশ্চিত করেছেন, ইন্টারনেটে সাময়িক প্রবেশের মাধ্যমে ঘটে যাওয়া এই অনাকাক্সিক্ষত অনুপ্রবেশের বিষয়টি তারা তদন্ত করছেন। প্রযুক্তি খাতে এর আগে ঘটে যাওয়া একই ধরনের পরিস্থিতির সাথে মেটার এই ঘটনার স্পষ্ট মিল রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে গবেষক মহল এবং বিভিন্ন দেশের সরকার এআই প্রযুক্তির ওপর নজরদারি বাড়ানোসহ আরো কঠোর পরীক্ষা-নিরীক্ষার দাবি তুলেছে।