জুলাই বিপ্লবকে অস্বীকার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না : মুহাম্মদ জাফর সাদেক
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক বলেছেন, রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। শুক্রবার চট্টগ্রাম নগরীর আনিকা কমিউনিটি সেন্টারে চকবাজার থানার দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এতে পবিত্র কুরআনুল কারিম থেকে দারস পেশ করেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।