ভোটের রাত থেকে পাহারা দিতে হবে : শামা ওবায়েদ

Printed Edition
bangla-3
সালথার একটি নির্বাচনী বৈঠকে স্কুলছাত্রীর কাছ থেকে ফুলের মালা গ্রহণ করেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর -২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা দিতে হবে। যার যার কেন্দ্রের ভোট, সেই কেন্দ্রের মানুষই পাহারা দেবেন। এক কেন্দ্রের মানুষ অন্য কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।