নগরকান্দায় আ’লীগ নেতার বিএনপিতে যোগদান

Printed Edition
bangla-4
শামা ওবায়েদের হাতে ফুলের তোড়া দিয়ে আনোয়ার হোসেনের বিএনপিতে যোগদান: নয়া দিগন্ত

নগরকান্দা সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রোববার বিকেলে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে এক উঠান বৈঠকে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে ওই আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমি নির্যাতিত ছিলাম। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। তাই এখন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে বিএনপিতে যোগদান করেছি। আগামীতে আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের কাজ করে যাব।

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।