লালমনিরহাট-৩ আসনে বিএনপি প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়
Printed Edition
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপির এ নেতা উপস্থিত সাংবাদিকদের কাছে লালমনিরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি জেলার উন্নয়নে সাংবাদিকদের নিকট হতে নানারকম পরামর্শ শোনেন। উপস্থিত সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কী প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন।