নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, তবিবুর রহমান মনু জমাদ্দার, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, বিএনপি নেতা মুন্সী শাহিন উল্লাহ মোহন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মণ্ডল, সাবেক সহসভাপতি অশোক কুণ্ডুসহ আরো অনেকে।

এ সময় প্রার্থী মনিরুল ইসলাম বলেন, আমার নেতা তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। নড়াইলের সাধারণ মানুষসহ সব ভোটারদের প্রতি আমার আহ্বান, আপনারা আমাকে বিজয়ী করবেন।