হল্যান্ড ও সালাহ’র রেকর্ডের রাত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল জয় পেয়েছে ম্যানেচেস্টার সিটি। আলিং হলান্ডের গোলে ৩-০ ব্যবধানে ফুলহ্যামকে হারায় পেপ গার্ডিওলার দল। অপরম্যাচে মোহাম্মদ সালাহের রেকর্ড অ্যাসিস্টে স্যান্ডারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে লিভারপুল।

ফুলহামের বিপক্ষে এ গোলের ম্যাধম্যে সিটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে কিংবদন্তি কলিন বেলের সাথে চতুর্থ স্থানে উঠে এলেন হলান্ড। তার গোল সংখ্যা ১৫৩। যদিও ১৫৩ গোল করতে ম্যাচ খেলতে হয়েছে ১৮৩টি । অপর দিকে সমানসংখ্যক গোল করতে কলিন বেল খেলেছেন ৪৯২ ম্যাচ। চলতি মওসুমে সব মিলে এটি তার ২৯ তম গোল।

গতকাল অনুষ্ঠিত খেলায় ম্যাচের ২৪ মিনিটেই আন্তেইন সেমেনিওর গোলে এগিয়ে যায় সিটিজেনরা। মাত্র ছয় মিনিটের ব্যবধানে নিকো ও’রাইলি লিড দ্বিগুন করেন। ৩৯ মিনিটে হল্যান্ড গোল করলে প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় ফুলহ্যাম। তবে দ্বিতীয়ার্ধে হালকা ইনজুরি নিয়ে মাঠ ত্যাগ করেন হল্যান্ড। তবে কোচ গার্ডিওলা জানিয়েছেন চোট তেমন গুরুতর নয়। এ জয়ে ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি।

এদিকে চলতি মওসুমে প্রথমবারের মতো সান্ডারল্যান্ডকে তাদের মাঠে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও ৬১ মিনিটে মিশরীয় তারকা সালহর অ্যাসিস্টে হেড দিয়ে গোল করেন ফন ডাইক। এ অ্যাসিস্টের মাধ্যমে লিভারপুলের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৯২ অ্যাসিস্টের মালিক এখন সালাহ ও স্টিভেন জেরার্ড। ম্যাচে বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।