এখনই মাঠে ফিরছেন না নেইমার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বাম হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে ভালো অগ্রগতি হলেও নেইমারকে দ্রুত মাঠে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সান্তোসের প্রধান কোচ হুয়ান পাবলো ভইভোদা। গত ২২ ডিসেম্বর মেনিস্কাসে চোট পেয়ে আর্থ্রোস্কোপিক সার্জারি করান ব্রাজিলিয়ান তারকা। চলতি সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলনে ফিরেছেন। তবে রোববার ক্যাম্পেওনাতো পওলিস্তা লিগে ক্লাব নোরোয়েস্তের বিপক্ষে তাকে নামানো হয়নি।