কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল আজ
Printed Edition
বাসস
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) রেজিস্ট্রার (চলতি দায়িত্বে) ও কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব মো: আবদুল্লাহ মৃধা।
গাকৃবি রেজিস্ট্রার জানান, বুধবার কৃষি গুচ্ছের ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যলয়গুলোর ভিসিরা গাকৃবিতে আসবেন। তারা একত্রে একটি মিটিং করার পর ফলাফল প্রকাশ হবে।
গত ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।