পিএসএল নিলামে ৫০ টাইগার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স দলে গেছেন মোস্তাফিজুর রহমান। এ ছাড়া নিলামে রয়েছে বাংলাদেশী ক্রিকেটারদের ভিড়। আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, জাকির হাসান, রিশাদ হোসেনরা। পিএসএলের সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সে খেলেছেন সাকিব, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
পিএসএলে নাম নিবন্ধন করা বাংলাদেশী ক্রিকেটারের তালিকা : ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপিতে- সাকিব, মুশফিক ও জাকির হাসান। ১ কোটি ১০ লাখ রুপিতে আছেন ২২ ক্রিকেটার। এরা হলেন- রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, নাহিদ রানা, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসনে শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মন্ডল, শেখ মাহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি। এছাড়া ৬০ লাখ রুপিতে আছেন ২৫ জন।