ঝালকাঠি-১-এ এনসিপি প্রার্থী ডা: মাহমুদা মিতুর সম্পদের হিসাব
Printed Edition
ঝালকাঠি সংবাদদাতা
নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়া হলফনামায় নিজের ও স্বামীর আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মাহমুদা আলম মিতু। হলফনামা অনুযায়ী তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংকে জমা আছে ৫১ হাজার টাকা। এছাড়া তার কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৭৪ লাখ ৩১ হাজার টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়, তার স্বামীর হাতে নগদ অর্থ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা এবং ব্যাংকে জমা আছে ছয় লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এ হিসাবে তার স্বামীর মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা।
হলফনামায় আরো জানানো হয়, ডা: মাহমুদা মিতু ও তার স্বামীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি নেই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।