শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত ড.খন্দকার মোশাররফের
Printed Edition
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি ফুলেল শ্রদ্ধা জানান এবং সুরা ফাতেহা পাঠ শেষে দুই মহান নেতার রুহের শান্তি কামনায় মোনাজাত করেন।
সোমবার বিকেলে বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ কুমিল্লা-১ নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে শেরে-বাংলা নগরের শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে যান।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন হোসেনসহ দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।