প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: কাজিম উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ইভিপি ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মিয়া মোহাম্মদ রবিউল হাসান; ভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস। এ ছাড়াও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস; হেড অব এইচআর মো: এনামুল হক; ইভিপি ও হেড অব ব্যাংকান্স্যুরেন্স এস এম বাকি বিল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।