চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী চবি ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স কক্ষে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির প্রোভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, আপনারা শুধু শিক্ষক নন, গবেষকও বটে। তিনি প্রত্যাশা করেন, এ কর্মশালার মাধ্যমে শিক্ষকরা গবেষণায় আরো দক্ষ ও আগ্রহী হয়ে উঠবে।

চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এ ছাড়া গবেষণা পরিচালনা ও প্রকাশনা দফতরের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।