প্রান্তিকে সংগ্রাম-সাফল্যের স্বীকৃতি পেলেন রংপুর বিভাগের ৩৮ জন অদম্য নারী
Printed Edition
রংপুর ব্যুরো
প্রান্তিক নারীদের সংগ্রাম এবং সাফল্যকে স্বীকৃতি দিতে বিতরণ করা হলো রংপুর বিভাগীয় অদম্য নারী পুরস্কার। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে নগরীর আরডিআরএস মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।
মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: আবু জাফর, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শাহ মমতাজুল ইসলাম, মহানগর উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মারুফ আহমেদ, কর্মসূচি পরিচালক মনির হোসেন, বিভাগীয় মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সেলওয়ারা বেগম প্রমুখ। এ সময় রংপুর বিভাগের আট জেলা থেকে ৩৮ জন বিভিন্ন েেত্র সংগ্রামী ও সফল প্রান্তিক নারীর মধ্য থেকে পাঁচজনকে শ্রেষ্ঠ, পাঁচজনকে রানার্স আপ এবং ২৮ জনকে সাধারণ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।