তারেক রহমানের সাথে এপিইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

Printed Edition
artho-1
তারেক রহমানের সাথে এপিইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নেতারা। রোববার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎকালে সংগঠনটির সভাপতি ড. মো: সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রায় ঘণ্টাব্যাপী মতবিনিময়কালে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় তারেক রহমান শিক্ষিত তরুণ প্রজন্ম, পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে কনটেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, অনলাইন ট্রেডিং সুবিধা এবং এসব কার্যক্রমের সহায়তায় আধুনিক হাই-টেক সিটি স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান কে.বি.এম. মঈন উদ্দিন চিশতী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা হাসান আবেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এ. কাশেম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসাইন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।