ধনবাড়ীতে গণভোটের প্রচারণায় তৃণমূল প্রশাসন

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ ও সচেতন করতে তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে প্রচারণা চালাচ্ছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।

সোমবার বিকেলে উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ প্রচারণা চালানো হয়। প্রচারণা অনুষ্ঠানে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটারদের দায়িত্ব নিয়ে নানাদিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা ইউএনও নুরজাহান আক্তার সাথী এবং ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ও যদুনাথপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা প্রশাসক রাসেল পারভেজ তমাল।

এ ছাড়া গণভোট বিষয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে সহজভাবে বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেয়া হয়।