কমিউনিটি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের ব্যুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইআইডি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‘সমন্বয়, গতিশীলতা এবং অর্জন’ এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভিন্ন ফাংশনাল হেড, ব্রাঞ্চ এবং রিলেশনশিপ ম্যানেজারগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ২০২৬ সালের জন্য ব্যাংকের কৌশলগত রোডম্যাপ নির্ধারণ করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। তিনি ২০২৫ সালে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে অর্জিত সাফল্য- ব্যাংকের ধারাবাহিক গতি, শৃঙ্খলাপূর্ণ বাস্তবায়ন এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।’

সম্মেলনে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও সম্মুখসারির কর্মকর্তারা ২০২৫ সালের উল্লেখযোগ্য অর্জনগুলো পর্যালোচনা করেন, ২০২৬ সালের বাজেট নিয়ে আলোচনা করেন এবং আগামীর জন্য কার্যকরী লক্ষ্য নির্ধারণ করেন। এর মাধ্যমে ব্যাংকের জবাবদিহিতা ও গুণগত উৎকর্ষতার সংস্কৃতি আরো সুদৃঢ় হয়। বিজ্ঞপ্তি।