গোল্ডেন ক্লাব চ্যাম্পিয়ন
Printed Edition
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর মধ্যপাড়া আয়োজনে কালামপুর ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল গত পরশু ভালুম কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৯০ মিনিটের খেলায় ২-২-এ শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রেন্ড ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গোল্ডেন ক্লাব।
পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন সুতিপাড়া চেয়ারম্যান পদপ্রার্থী জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা, শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন প্রমুখ।