চ্যাম্পিয়ন সিলেট রেঞ্জ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট রেঞ্জ। ফাইনালে গতকাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট রেঞ্জ। সিলেট রেঞ্জের জীবন ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন আমিরুল। ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইসিপি) মো: আলী হোসেন ফকির।