নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার অপেক্ষায় আবাহনী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের তিন ক্লাব বিদেশী ফুটবলারের টাকা না দেয়ায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়েছে। অর্থাৎ এদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন কোনো ফুটবলারকে নিতে পারবে না। অন্য দিকে আজ শেষ হচ্ছে বাফুফের ক্লাব লাইসেন্সিংয়ের সময়। এরই মধ্যে নিষেধাজ্ঞায় পড়া ঢাকা আবাহনী দিলো সুসংবাদ। তারা তিন বিদেশী ফুটবলারেরই বকেয়া টাকা পরিশোধ করেছে। দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জানান, আমরা আমাদের কাজ করে রেখেছি। অর্থাৎ তিন ফুটবলারের বকেয়া টাকা পরিশোধ করেছি। এখন ফিফার সবুজ সঙ্কেতের অপক্ষোয়। এ দিকে বসুন্ধরা কিংসও নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পথে।