প্রয়োজনীয় বিদ্যুৎ না থাকায় রাবি গ্রন্থাগারে এসি বন্ধ

Printed Edition

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোবাবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ আর্থিক বরাদ্দের আওতায় কেন্দ্রীয় গ্রন্থাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) স্থাপনের পাশাপাশি মেঝেতে টাইলস সংযোজন, পানির লাইন প্রতিস্থাপন এবং ওয়াশরুম সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এতে আরো জানানো হয়, গ্রন্থাগারের পাঠকক্ষগুলোতে ইতোমধ্যে স্থাপন করা ১০টি এয়ার কুলার পুরোপুরি সচল রাখতে প্রয়োজনীয় অতিরিক্ত বৈদ্যুতিক লোড নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।