চট্টগ্রাম বন্দরে সর্বাধুনিক ৫এ নেটওয়ার্ক উদ্বোধন
Printed Edition
চট্টগ্রাম বন্দর আধুনিক ও প্রযুক্তিনির্ভর বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জন করেছে। বন্দরের ডিজিটাল কার্যক্রম আরো গতিশীল, নিরাপদ ও কার্যকর করার উদ্দেশ্যে অীবহঃবপ চখঈ কর্তৃক স্থাপিত সর্বাধুনিক ৫এ নেটওয়ার্ক-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এক অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি থেকে ৫এ নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চবক-এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, সদস্য (প্রকৌশল) কমডোর মো: মাযহারুল ইসলাম জুয়েল, পরিচালক (প্রশাসন) মো: ওমর ফারুক, সিস্টেম এনালিস্ট একরাম চৌধুরী ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অীবহঃবপ চখঈ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আদিল হোসেন নোবেলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।