ক্রীড়া দিবসে বর্ণাঢ্য র‌্যালি

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।