ময়মনসিংহে উত্তরা ব্যাংকের প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ

Printed Edition
artho-3
ময়মনসিংহে উত্তরা ব্যাংকের প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ

সম্প্রতি লিড ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংক পিএলসি- ও পুনঃ অর্থায়ন স্কিমে চুক্তিবদ্ধ সব তফসিলি ব্যাংক- এর উদ্যোগে উত্তরা ব্যাংকের ময়মনসিংহস্থ আঞ্চলিক কার্যালয়ে ‘১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল-ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুন:অর্থায়ন স্কিম’ -এর আওতায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ/ঋণ বিতরণ করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো: ইকবাল মহসীন এবং উত্তরা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক, মো: রাফিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের প্রান্তিক গ্রাহকরা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।