মাটির নিচে মাছের বসবাস!
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
ভারতের আসামে ভূগর্ভস্থ পানির উৎসে এক অজানা প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।
জানা গেছে, রাজ্যের গোয়ালপাড়া জেলায় ভূগর্ভস্থ পানির মান ও পরিবেশ নিয়ে গবেষণার সময় প্রথম এই মাছের অস্তিত্ব ধরা পড়ে। আলোহীন, অক্সিজেন ও খাদ্যস্বল্পতার মতো প্রতিকূল পরিবেশেও এই মাছ কিভাবে টিকে আছে তা নিয়ে গবেষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির মাছ সাধারণত অন্ধকার গুহা বা মাটির নিচের পানির মতো বিচ্ছিন্ন বাস্তুতন্ত্রে বসবাস করতে পারে। এদের দৃষ্টিশক্তি তুলনামূলক দুর্বল হলেও অন্যান্য ইন্দ্রীয় অত্যন্ত উন্নত।
এই আবিষ্কারের পর গবেষকরা মাছটির জিনগত বৈশিষ্ট্য, জীবনচক্র এবং অভিযোজন ক্ষমতা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু করেছেন। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা ভবিষ্যতে ভূগর্ভস্থ জীববৈচিত্র্য ও পরিবেশ ব্যবস্থার বোঝাপড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইন্টারনেট।