লন্ডনজুড়ে নেতানিয়াহুর ‘ওয়ান্টেড’ পোস্টার

Printed Edition
onno-3
একটি বিলবোর্ডে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি : ইন্টারনেট

আনাদোলু

ব্রিটেনের রাজধানী লন্ডনের বাস, সড়ক ও জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলো ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ওয়ান্টেড’ ব্যক্তি ঘোষণা করা একটি পোস্টারে ছেয়ে গেছে। ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ব্রিটেনের ফিলিস্তিন সমর্থক গোষ্ঠীগুলো করেছে এই কাজ। নেদারল্যান্ডসভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাও উল্লেখ করা হয়েছে পোস্টারে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। গাজায় গত দুই বছরে আগ্রাসন চালিয়ে ৭১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে অক্টোবর থেকে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরাইল। কিন্তু প্রায়ই যুদ্ধবিরতির শর্ত ভেঙে সেখানে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।