১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে দিনাজপুরে জামায়াতের প্রস্তুতি সভা

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর-দিনাজপুর অঞ্চলের (দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা) উদ্যোগে ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী ১৯ সেপ্টেম্বরের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

অঞ্চল টিম সদস্য মো: আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত এবং ঠাকুরগাঁও জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।