দিয়াজের গোলে শেষ আটে মরক্কো
Printed Edition
আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ক্যামেরুন। তানজানিয়াকে ১-০তে হারিয়ে শেষ আটে পৌঁছে আশরাফ হাকিমির দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ। আর এই জয়ে সব প্রতিযোগিতা মিলে ২৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ডকে আরো সমৃদ্ধ করল মরক্কো। এ দিন পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে কোয়ার্টারে উঠেছে আফ্রিকার অদম্য সিংহরা।