গ্রামীণফোন-মাস্টারকার্ড পার্টনারশিপ
Printed Edition
বেসরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টার কার্ডের সাথে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা আরো সমৃদ্ধ এবং ডিজিটাল সম্পৃক্ততা আরো জোরদার করতে উদ্ভাবনী সুযোগ সন্ধান করা।
এই পার্টনারশিপের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যতের উপযোগী সেবা নিশ্চিত করা। এতে গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইলভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অনন্য সুবিধাসহ বৈচিত্র্যময় সেবা প্রদানে গুরুত্ব দেয়া হবে। বিজ্ঞপ্তি।