উন্নয়নে বদ্ধপরিকর সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে : কৃষিমন্ত্রী
Printed Edition
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সবক্ষেত্রে টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে পদক্ষেপ নিয়ে যাচ্ছে।
কৃষি খাতের উন্নয়নেও গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকৌশল এবং পদক্ষেপ। কৃষি ছাড়া একটি দেশের উন্নয়ন কোনোক্রমেই ফলপ্রসূ হতে পারে না।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রম আরো সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে গতকাল কৃষি ভবনে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষি মূলত একটি জাতির উন্নয়নের ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকে। সুতরাং কৃষিকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়নের কারিগর কৃষকদের পাশে দাঁড়াতে হবে।
কৃষিমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে বর্তমান সরকার ২০ হাজার কিমি. খাল খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
একই সাথে দেশের প্রান্তিক কৃষকদের কাছে কৃষক কার্ড বিতরণের কাজটিও খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সার আমদানি প্রবাহ অব্যাহত থাকায় ভবিষতেও সারের কোনো সঙ্কট হবে না।
একই সাথে বিদ্যমান পরিবহন ব্যবস্থার পাশাপাশি ব্যয় সাশ্রয় এবং জবাবদিহিতামূলক পরিবহনব্যবস্থা নিশ্চিতকরণে রেলওয়ের মাধ্যমে সার পরিবহনের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে তার কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, বিএডিসির চেয়ারম্যান মো: আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।