কাঁঠালিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Printed Edition
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে আনন্দ মিছিল করেছেন নেছারিয়া ছালেহিয়া দীনিয়া ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীরা। সোমবার সকালে মাদরাসা মাঠ থেকে রথ্যালিটি শুরু হয়ে কৈখালী বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘আহলান সাহলান মাহে রমজান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করো’ ও ‘মাহে রমজানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ নানা স্লোগান দেন। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বাজার এলাকায় কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অশ্লীল কার্যক্রম বন্ধে প্রশাসনিক পদক্ষেপ এবং সামাজিক পরিবেশ নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।